শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ের ১৮০ পরিবার পেল চাল ও গরুর গোশত

৪৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ের ১৮০ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল ও ১০০ পরিবারের মাঝে গরুর মাংস সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার (১৬জুলাই) সকালে চিৎমরম মুসলিম পাড়ায় এ ত্রাণ বিতরণ করা হয়।

ঈদ-উল আযহা উপলক্ষে হাজী ইউসুফ (ওয়াজুর)উদ্যোগে আহম্মদ ঈসা আল হোসাইনী এবং ঈব্রাহীম ঈসা আল হোসাইনী অর্থায়নে ৬ষ্ঠ বারের ন্যায় এবারও সহায়তা দেওয়া হলো।

চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধায়নে বিতরণ অনুষ্ঠানে চিৎমরম ইউপি সদস্য ও সমাজ কমিটির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী সভাপতি অংসুইছাইন চৌধুরী।

এসময় স্বগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিথোয়াই মারমা, আমিনুল হক সহ-সভাপতি মসজিদ কমিটি,বদরুল আহমদ চৌধুরী বাদল মসজিদ কমিটি সহ সম্পাদক, মোঃ জসিম উদ্দিন সম্পাদক সমাজ পরিচালনা কমিটি, আবুল হাশেম সওদাগর চিৎমরম বাজার কমিটির সম্পাদক, মোঃ হারন উর রশীদ সমাজ কমিটি সদস্য ও আবদুল ওয়াদুদ সদস্য সমাজ কমিটি সহ প্রমুখ।

ত্রাণ ও মাংস নিতে আসা আসহায় আবুল বশর ও সেলিনা বেগম বলেন এ করোনা কালীন সময়ে হাজী ইউসুফ (ওয়াজু) আমাদের ত্রাণ দিয়েছে আমরা এ ত্রাণ পেয়ে আল্লাহর নিকট শুকিয়া জ্ঞাপন করি। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা জাহেদুল ইসলাম।