শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

বান্দরবানে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত

৬৮

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবান জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । গত ২৪ ঘন্টায় সনাক্তের হার সংখ্যা দাড়িয়েছে ২৯.৫০%।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৯ জন, রোয়াংছড়ি উপেজেলা ১জন, লামা উপজেলা ৪ জন, আলীকদম ৩ জন ও ১ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩শত ১২জন।

মঙ্গলবার (১৩ জুলাই) বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ৩শত ২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭ হাজার ৬শত ৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৩শত ১২জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২শত ৬ জন ও ১হাজার ১শত ১ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানান, বান্দরবান ৭টি উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে সদর উপজেলা ১১৬ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন, রোয়াংছড়ি উপজেলায় ৬ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ২জন, লামা উপজেলা ৪০ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৩২জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন, ও আলীকদম উপজেলায় ১০ জন করনা কধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।