শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

৪১

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মহামারি করোনা ভাইরাসের সাথে দিব্যি লড়াই করে যাচ্ছে দেশের মানুষ। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছে পাহাড়ের খেটে খাওয়া মানুষ। তাই এসব খেটে খাওয়া লোকদের দুর্ভোগ লাগব করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোন।

সোমবার (১২ জুলাই) সকালে দিকে গুইমারা সেনা রিজিয়ন ও ২৪ আর্টিলারী ব্রিগেড এর তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে মাটিরাঙ্গার দুর্গম জনপদের অধিবাসীদের দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তৈল, চিনি, লবন ও সাবান সহ খাদ্যসামগ্রী প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মেজর কৌশিক জাহান,মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও ক্যাপ্টেন আইনুন নিশাত সহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সেনাবাহিনী নিজেদের বরাদ্দকৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাঁচিয়ে প্রত্যন্ত এলাকার পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে বিতরণ করে। করোনা মহামারীতে সৃষ্ট দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।