শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

খাগড়াছড়িতে আলেম ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

৩৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে করোনা পরিস্থিতি মোকাবেলায় আলেম ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ৪০ জন আলেম ওলামা’র হাতে জেলা আওয়ামী ওলামা লীগ’র উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলেদেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

ত্রাণ সহায়তার মধ্যে, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ইত্যাদি।

খাগড়াছড়ি জেলা ওলামা লীগের আহবায়ক হাফেজ মাওলানা মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রফিক উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ প্রমূখ।