শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

যেকোন মূহুর্তে প্রাণহানি ঘটতে পারে

রাঙ্গামাটির লংগদুতে কাঁচা গাছকে খুঁটি বানিয়েছে বিদ্যুৎ বিভাগ

৬৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটি জেলার লংগদুতে গাছকে বৈদ্যুতিক খুঁটি বানিয়ে তাতে বিদ্যুৎ সরবরাহ করছে বিদ্যুৎ বিভাগ। এতে এলাকাবাসীরা ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছেন। যেকোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকার সচেতন মহল জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য রাঙ্গাউদা মেম্বারের পাড়ায় বিদ্যুৎ বিভাগ তাদের নিজস্ব খুঁটি ব্যবহার না করে একটি গাছের সাথে প্রধান লাইন টানানো হয়েছে। দেখা গেছে একটি তারে কভার থাকলেও অন্য তারের কোন কভার নেই। এ ঘটনায় যেকোন সময় দর্ঘটনাসহ প্রাণহানি ঘটে যেতে পারে। এমন পরিস্থিতিতে ভয়ে দিন কাটাচ্ছেন পথচারী ও স্থানীয় অধিবাসীরা।

স্থানীয় বাসিন্দা তপন চাকমা জানান, এমনিতে এই গ্রামে ২৫ পরিবার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না, যারা পাচ্ছেন তারাও ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ ব্যবহার করছেন। স্থানীয়দের প্রশ্ন বিদ্যুৎ বিভাগের লোকজন কাঁচা গাছের সাথে বিদ্যুৎ লাইন টেনে কিভাবে একাজটি করতে পারলেন। তিনি জানান, ঝড় বাতাসে যে কোন সময় বড় দূর্ঘটনা ঘটতে পারে বলে সকলেই ভয়ের মধ্যে রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রাঙ্গাউদা চাকমা বলেন, ৭/৮ বছর আগে যখন এ গ্রামে বিদ্যুৎতের লাইনের সংযোগ দিয়েছিল। স্থানীয়দের প্রশ্নের জবাবে জনৈক আলম নামের ঠিকাদার ১৫/২০ দিনের মধ্যে বাকী খুঁটিগুলো চলে আসবে বলে আপাতত এই গাছের সাথে লাইন দিচ্ছি। কিন্তু তখন থেকে এ পর্যন্ত এখনো কোন সমাধান হয়নি। যেকোন সময় সম্পূর্ণ এলাকায় মারাত্বক দূর্ঘটনা ঘটতে পারে। তিনি এবিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনে অনেকবার আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি।

এ বিষয়ে খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের দীঘিনালা উপজেলার উপ-সহকারী প্রকোশলী (আবাসিক) সাগর দেব নাথ বলেন, কিভাবে এরকম কাজ হলো জানিনা। তবে বিষয়টি শুনেছি আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।