শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীকে সেনা রিজিয়নের উদ্যোগে নগদ অর্থ প্রদান

৩৮

॥ নিজস্ব প্রতিবেদক॥

বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে রাঙ্গামাটি রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৮জন অসহায় গরীব ও দুস্থকে নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি সেনা রিজিয়নের প্রান্তিক হলে “নিয়মিত মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় এই ৮জন অসহায় গরীব ও দু:স্থ মানুষের মাঝে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ সর্বোমোট ৭৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

নগদ অর্থ বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি সেনা রিজিয়নের বিএ-৭৪৩৫, মেজর মীর মোস্তফা কামাল (পিএসসি) উপস্থিত থেকে এ নগদ অর্থ প্রদান করেন।

এসময় মেজর মীর মোস্তফা কামাল (পিএসসি) জানান, বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি সেনা রিজিয়ন পার্বত্য চট্টগ্রামের তথা রাঙ্গামাটিতে অসহায় গরীব ও দুস্থ মানুষেদের “নিয়মিত মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় সহযোগিতা করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ আর্তমানবতার সেবায় ৮জন দুস্থ মানুষজনের মধ্যে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ সর্বোমোট ৭৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা মহামারি শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারি ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।