শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়িতে বেড়েই চলেছে সংক্রমনের হার, একদিনে সর্বোচ্চ চার জনের মৃত্যু

৩৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বেড়েই চলেছে করোনায় সংক্রমনের হার। সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় অর্থাৎ এক দিনে ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত ১ জন, বিকেলে ২ জন ও সন্ধ্যায় আরো একজন রোগী জেলা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিরা হলেন, মাটিরাঙ্গার তাইন্দং ইউপির মকবুল আহমদের স্ত্রী রাজিয়া খাতুন (৭০), দীঘিনালার হাবিবুল্লাহর স্ত্রী ফিরোজা বেগম (৫৫), খাগড়াছড়ি পৌরসভার মোহাম্মদপুর কলেজ গেইট এলাকার আব্দুল মান্নান (৭০), পানখাইয়াপাড়া এলাকার আকিও মারমার ছেলে আনাই মারমা (৭০)।

হাসপাতাল সূত্রে জানা যায়, এক দিনে সর্বমোট ৪ জন মারা গেছেন। এর মধ্যে তিনজনের বয়স ৭০ বছর। খাগড়াছড়িতে এখন পর্যন্ত ভর্তি আছেন ৩৪ জন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন।
করোনা ওয়ার্ডে দায়িত্বরত ডাক্তার আবিদা ফারজানা জানান, বেশিরভাগ রোগীই আসে মুমূর্ষু অবস্থায়। যথাসময়ে রোগীগুলোকে মেডিকেলে আনা হয় না। অবস্থার অবনতি হলেই কেবল মেডিকেলে নিয়ে আসে। তারপরও আমরা যতটুকু সময় পেয়েছি চেষ্টা করেছি। রোগীর আত্মীয়-স্বজনরা সচেতন না হওয়ার কারণেই রোগীর অবস্থার অবনতি হয়েছে। আরও আগে হাসপাতালে নিয়ে আসলে হয়তো এমন হতো না।

প্রসঙ্গত ,খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় মৃত রোগীরা। তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান। পরে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।