শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

রাঙ্গামাটিতে ২ শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনী ত্রাণ বিতরণ

৩৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে চলমান লকডাউনে কর্মহীন অসহায় ও সুবিধা বঞ্চিত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি সেনা রিজিয়ন।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান (পিএসসি)।

এ সময় সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস এম আমিনুল ইসলাম (পিএসসি,) রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন (পিএসসি) সহ রাঙ্গামাটি সদর জোনের সেনা সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তার মধ্যে চাল সাড়ে ৫ কেজি, আটা ১ কেজি, ডাল আড়াই কেজি, আলু ১ কেজি, লবণ আঁধা কেজি, পেয়াজ ১ কেজি ও তৈল ১ লিটার বিতরণ করা হয়।

বিতরণকালে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পৌরসভা ও কাউখালী উপজেলা এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত দুই শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিতরণকৃত উক্ত ত্রাণ সামগ্রীগুলো সেনাবাহিনীর জন্য ইস্যুকৃত রেশন এবং তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সংগৃহীত খাদ্য সামগ্রী হতে বিতরণ করা হয়।