শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

৪২

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ধারাবাহিক অভিযানে এলজি বন্দুক ১টি, পিস্তল ১টি (এলজি), বন্দুকের কার্তুজ ৩ রাউন্ড এবং ৩ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ক্যাপ্টেন ওমর মুহাম্মদ খালেদিন হৃদয়ের নেতৃত্বে বিজিবি জোয়ানরা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়।

এ বিষয়ে ১১ বিজিবি ক্যাপ্টেন ওমর মুহাম্মদ খালেদিন হৃদয় বলেন, গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল জাকির হোসেন এর বাড়ির পশ্চিম পার্শ্বে কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন সংবাদ পেয়ে সেইখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী কৌশলে পালিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ জানান, সন্ত্রাসীদের আস্তানা পাহাড়ে তল্লাশি করে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক রামু থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচারসহ অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্যসামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।