শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

৪৭০

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে ট্রাক সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, উপজেলা হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় কর্মরত স্বাস্থ্য সহকারী টিকা কর্মী কারেবী ত্রিপুরা (৩২) ও তাঁর স্বামী প্রনজিৎ ত্রিপুরা (৩৫)। তারা থানচি সদরে ১নং ওয়ার্ডে মরিয়ম পাড়া বাসিন্দা।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে থানচি উপজেলায় বলিপাড়া ইউনিয়নের বিদ্যামনি পাড়া পার্শ্ববর্তী সাগ্যচিং মারমা আম বাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে আরো জানা যায়, তারা দুইজন কর্মালাকা বলিপাড়া থেকে থানচি সদরে নিজ বাড়ী উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসার পথে বিপরীত গামী দ্রুতগতিতে আসা ট্রাক গাড়িটির সাথে ধাক্কা লাগলে মোটর সাইকেলসহ দুইজনে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এইদিকে দুর্ঘটনা পর ট্রাকটি না থামিয়ে জোরে টান দিয়ে চালিয়ে পালিয়ে যায় ঘাটক চালক। তবে এখনো ট্রাক ড্রাইভার ও হেলপারকে সন্ধ্যান মেলেনি কিংবা আটক করা যায়নি।