শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

তুমলে ম্রো বাচঁতে চায়

৩৫০

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে বয়ক হেডম্যান পাড়া নিবাসী ও থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮মঃ শ্রেনিতে পড়ুয়া মেধাবী ছাত্রী তুমলে ম্রোঃ দীর্ঘদিন থেকে এ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হয়ে বান্দরবান সদরে ইম্যানুয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছে।

তুমলে ম্রো (১৬) পিতা মাংপং ম্রো, মাতা কাইপ্লি ম্রো বয়ক হেডম্যান পাড়া, থানচি সদর। সে ২০২১ সালে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮মঃ শ্রেনিতে অধ্যায়নরত বলে পারিবারিক সূত্রে জানা যায়। তুমলে ম্রো বলেন, আমাকে সবাই একটু সহযোগীতা করুন। আমি আরো বাচঁতে চাই।

কঠোর লক-ডাউনে কর্মহীন হয়ে পড়া তাঁর পরিবারের অর্থ সংকটে চিকিৎসা করতে না পারায় ঘরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে তার বড় ভাই রেংহাই ম্রো। পরিবারিকভাবে অর্থ সংকটে চিকিৎসার অভাবে অকালে ঝড়ে যেতে পারে এই ছাত্রী। পরিবারের আর্থিক সংকটের কারণে মেধাবী এই ছাত্রীর জীবন সংকটে থাকায় তার পরিবার সমাজের সবার কাছ থেকে অর্থ সহায়তা চেয়ে সহযোগীতা কামনা করেছে।

তুমলের বাবা একজন হতদরিদ্র জুম চাষী তিনি জানান, ৩-৪ মাস আগেই আমার মেয়ে পেটে ব্যাথা অনুভব করলে আলসার মনে করে তাঁকে বাড়ীতে ঔষধ সেবন করে চিকিৎসা দিয়ে আসছিলাম। কিন্তু গত ১৪ ই জুন অসম্ভব ব্যাথা অনুভুত হলে দ্রুত থানচি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি। কর্তব্যরত চিকিৎসক বান্দরবানে রেফার করলে একই দিনে বান্দরবানের ইম্যানুয়েল হাসপাতালে ভর্তি করি। তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা নিরীক্ষার পর রেজাল্ট আসে এ্যাপেন্ডিসাইটিস।

এই-ম্যানুয়েল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জ্যোতিময় ম্রো জানান, তাঁকে দ্রুত অপারেশন করতে হবে তা নাহলে জীবন সংকটে পড়তে পারে। তুমলে ম্রো’র পরিবার তার অপারেশনের জন্য অর্থ সহযোগীতা চেয়েছেন।

সহযোগীতা করার জন্য বিকাশ নাম্বার (পারসোনাল) ঃ-০১৮৬৯২৮৯৫৫৬।