শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে মাটি ধসে ভেঙ্গে পড়লো ৫টি দোকান

৫১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

টানা বর্ষণের ফলে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় মাটি ধসে ভেঙ্গে পড়লো পাঁচটি দোকান। সোমবার  (৫জুলাই) সকালে আকস্মিকভাবে এ ঘটনা ঘটে । তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও সবগুলো দোকান ভেঙ্গে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজার এলাকায় শহীদ আব্দুল আলী বিদ্যালয়ের পাশে সকালে মাটি ধসে আকস্মিকভাবে বিকট শব্দে ভেঙ্গে পড়ে ৫টি দোকান। দোকানগুলো বন্ধ থাকায় কোন প্রকার মালামাল বের করতে পারেনি দোকান মালিকেরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়রা বলেছেনে, টানা কয়েকদিন বর্ষণের কারণে দোকানের নিচ থেকে মাটি সরে যাওয়ায় দোকানগুলো ভেঙ্গে পড়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন জানান, সকাল সাড়ে ৯ টার দিকে তাদের কাছে খবর আসে শহীদ আব্দুল আলী বিদ্যালয় সংলগ্ন ৫ টি দোকান ভেঙ্গে পড়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে কোন হতাহত হয়নি।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#