শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

রাঙ্গামাটিতে আরও ২৫ জনের করোনায় শনাক্ত

৯৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলায় নতুন করে ২৫ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ হাজার ৭৭৩ জনের। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৫৯১ জন। শনিবার (৩জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল।

তিনি জানান, শনিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ঘন্টায় জেলার ১৩৮ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ২৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ১৫ জন,কাউখালীতে ৩ জন, রাজস্থলীতে ৬জনও বাঘাইছড়িতে ১ জন আক্রান্ত হয়েছে বলে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি এ পর্যন্ত ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ১৫৯১ জন। আইসোলেশনে রয়েছেন ১০ জন মৃত্যু হয়েছে ১৯ জনের।

 রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ৩৩ হাজার ১৩জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার ৮৮১ জন ২য় ডোজ গ্রহণ করেছে ।