শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আটক ২

৫১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলা সদর বাস টার্মিনালে এক কিশোরীকে (১৬) দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে এ ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে। আটককৃতরা হলো- বাস চালক সহকারী কামাল (২৯) ও রফিক (২৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , কিশোরীটি বৃহস্পতিবার রাতে মা-বাবার সঙ্গে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। শুক্রবার ভোরে সে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে কামাল ও রফিক মিলে তাকে টার্মিনালে অবস্থানরত বাসে নিয়ে প্রথমে একটি বাসে ধর্ষণের চেষ্টা চালায়। পরে আরেকটি বাসে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরবর্তিতে ঐ কিশোরী খাগড়াছড়ি থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ দুই জনকে আটক করে। যে বাসে ঘটনাটি ঘটেছে, আটক একজন ওই বাসের হেলপার বলে জানায়।

খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা রতন ত্রিপুরা জানান, লকডাউনের কারণে বাসটি টার্মিনালে রাখা ছিল। বাসটির হেলপারই এই ঘটনা ঘটায়। আটক অপর ব্যক্তির পরিচয় তাদের জানা নেই।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, ভিকটিমের অভিযোগ পেয়ে পুলিশ বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। আলামত হিসেবে বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠানো হবে।