শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাউখালীতে ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি দেখার কেউ নেই

৪৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলার কাশখালী সড়কের বৈদ্যুতিক খুঁটির পাশে মাটি কেটে নেওয়ার ফলে বেশ কয়েকটি খুঁটি ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। পাহাড়ের মাটি ধসে যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। অথচ দেখার কেউ নেই।

স্থানীয় এলাবাসীরা জানান, কাউখালী উপজেলার কাশখালী সড়কের টিএন্ডটির কতৃপক্ষ পাহাড় থেকে মাটি কেটে পাশে রাস্তার ধারক ওয়ালের নির্মাণ কাজে এসব মাটি ব্যবহার করা হচ্ছে। যার ফলে পাহাড় ধসের আশঙ্কার পাশাপাশি ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি যেকোনো সময় রাস্তায় হেলে পরে মানুষের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এলাকাবাসীরা আরোও বলেন, কাশখালী থেকে কাউখালী সদর পর্যন্ত যে বিদ্যুৎ এর খুঁটি গুলো রয়েছে প্রত্যকটা খুঁটি ঝুকিপূর্ণ অবস্থায়। খুঁটিগুলোর গোড়া থেকে মাটি সরে গেছে। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে, যেকোনো সময় খুঁটিগুলো ভেঙ্গে মানুষের উপর পড়তে পারে। এটা অপসারনের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

এ বিষয়ে কাউখালী উপজেলার বিদ্যুৎ বিভাগ জানায়, সড়ক নির্মাণের সময় মাটি কাটা হয় আমাদেরকে না জানিয়ে। মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে বিদ্যুতের খুঁটি গোড়া থেকে মাটি সরে গেলে একটু বৃষ্টি হলেই ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা এটি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জেনেছি। খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।