শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নেমেছে প্রশাসন

৪২

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

করোনা-১৯ ভাইরাস প্রতিরোধে এবং সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১জুলাই থেকে দেশ ব্যাপী টানা সাত দিনের ১ম দিন বান্দরবান শহর জুড়ে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে।

এইদিকে সারাদেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলায়ও পালিত হচ্ছে কঠোর লকডাউন। সকাল থেকে পণ্যবাহী যান ও রিক্সা ছাড়া সকল ধরনের যানবাহন ও রয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান পাঠ ছাড়া বন্ধ আছে শপিংমল।

বান্দরবানের মুল সড়কগুলো বালাঘাটা, ট্রাফিক মোড়, কালাঘাটা, বাসষ্ট্যান্ড, ও অলিগলিসহ বাজারেও টহল দিচ্ছে সেনবাহিনী, বিজিবি, র‌্যব, আনসার, ও পুলিশ সহ জেলা প্রশাসন । এছাড়াও সরকারি নির্দেশনা মানাতে অলিতে গলিতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালতের টিম। পাশাপাশি বান্দরবান সদর রেইছা চেকপোষ্টে ও চলছে কড়াকড়ি জিজ্ঞাসাবাদ। প্রশ্নের উত্তর না মিললে ফিরিয়ে দেওয়া হচ্ছে । তবে আগের তুলনায় চেয়ে বান্দরবান বাজারে মানুষের উপস্থিতি অনেকটা কম ।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন তিবরীজি, জেলা যেগুলো মুল পয়েন্টের জনসমাগন রয়েছে সেই খানে নির্বাহী মেজিষ্ট্রেট নেতৃত্বে টহল চলছে। সকাল থেকে ৪ টি টিম অভিযান পরিচালনা করছে। দুপুরে আরও ৪টি টিম অভিযান পরিচালনা করবে। গত দুটি বছরে ধরে কোভিড ১৯ সম্পর্কে আমরা মানুষকে সচেতন করেছি। এরপরও অনেকের মধ্যে সেই সচেতনতা আসেনি। তাই এখন যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের জরিমানা ও শাস্তির আওতায় আনছি।

তিনি আরো বলেন, কর্মজীবি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মী বের হলে তাদেরকে পরিচয় পত্র দেখাতে হবে। অন্যথায় যদি না থাকে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হচ্ছে। এবং পাশাপাশি ৭টি উপজেলায় প্রসাশনিক কর্মকর্তাকে দিক নির্দেশনা দেয়া হয়েছে। যাতে করে মানুষ সচেতন থাকে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ গত বুধবার করোনভাইরাস প্রতিরোধে সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের আদেশ পালনে এ সাতদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে।