শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে কঠোর লক-ডাউন পালনে প্রশাসন তৎপর

২৩১

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে সারাদেশের ন্যায় কঠোর লক-ডাউন পালনে প্রথম দিনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (১জুলাই) সকাল থেকে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল রয়েছে। উপজেলা সদর বাজারে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী ও পুলিশ। সকাল থেকে সকল ধরনের যানবাহন বন্ধ আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান পাঠ ছাড়া বন্ধ আছে শপিংমল।

এছাড়াও সরকারি নির্দেশনা মানাতে অলিতে গলিতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালতের টিম। কোভিড-১৯ করোনা ভাইরাস সম্পর্কে আমরা মানুষকে সচেতন করেছি। এরপরও অনেকের মধ্যে সেই সচেতনতাসহ স্বাস্থ্যবিধি না মানলে তাদের জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে। উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও আইন অমান্যকারীদের জরিমানা করার হবে।

উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী জানান, সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে যে সকল নির্দেশনা জারি করেছেন তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ভ্রাম্যমান আদালত কাজ করা হচ্ছে। যারা নির্দেশনা অমান্য করে তাদের আর্থিক দন্ডসহ শাস্তির দেয়া হবে। এ ছাড়া জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সর্তক করা হচ্ছে। প্রশাসনকে সহযোগীতা করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছেন।