শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির গুইমারা থেকে অস্ত্রসহ আটক ৪

১৪৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন বাইল্যাছড়ি এলাকায় থেকে বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (২৯ জুন) মধ্যরাতে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলো ইউপিডিএফ (প্রসীত) বাইল্যাছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা (৫০), পিতাঃ টোক্কা চাকমা, সহকারী টোল আদায়কারী থোইচিং মারমা (২০), রাঙ্গামাটি জেলার কাউখালীর কচুখালী এলাকার সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯), পিতাঃ রাজু মারমা, মাটিরাঙ্গা বৌদ্ধ মন্দির এলাকার সুইপা মারমার ছেলে বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী উকাচিং মারমা (২৮)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের জিএসওটু (ইন্ট) এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতদের কাছ থেকে ১টি এলজি, ১টি এ্যামোঃ, ৩০টি অবৈধ পোষ্টার, ৫টি মোবাইল, ১টি চাঁদা আদায় বই এবং নগদ ৮৯০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের সকালে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, আটকৃতদের বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।