শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী খুন

১০৮

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বড়াদম নোয়াপাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুফের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে গুলি করে হত্যা করেছে দূর্বিত্তরা। গতকাল শনিবার ভোর সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

স্থানীয়রা জানায়, অমর জীবন গত দুই বছর আগে ইউপিডিএফ (প্রসিত) দল থেকে বের হয়ে এসে স্বাভাবিক জীবন যাপন করছিল। পরে দিঘিনালা বড়াদম এলাকায় বিয়ে করে নোয়াপাড়া এলাকায় কাঁচা তরকারি বিক্রি করে সংসার জীবন চালাতো। গত শনিবার (২৬ জুন) ভোরে কয়েকজন অস্ত্রধারী যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। কি কারনে এভাবে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি। তিনি রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম পেয়ার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা স্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনো বিস্তারিত জানা জায়নি। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।