শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে এক ঘন্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যু

৮১

॥  মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে এক ঘন্টার ব্যবধানে পানিতে পড়ে দেড় বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টায় মানিকছড়ি উপজেলাধীন হাতিমুড়া এলাকার শাহ আলম’র মেয়ে নুসরাত জাহান নিজ বাড়ীর পাশে ড্রেনের পানিতে পড়ে জ্ঞানহারিরে ফেলে। পরে পরিবারের লোক জন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ঐ ঘটনার এক ঘন্টা যেতে না যেতেই সকাল ১১টার দিকে উপজেলাধীন তিনটহরী বাজার এলাকার দেলোয়ার হোসেন’র দেড় বছরের ছেলে শাওন আহমদ বাড়ীর পাশে পুকুরের পানিতে পড়ে অচেতন হয়ে যায়। পরে পরিবারের লোক জন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ শাহানূর আলম জানান, এক ঘন্টার ব্যবধানে দেড় বছরের দুটি শিশুর মৃত্যু সত্যিই দুঃখজনক। দুই শিশুর ব্যপারে খোঁজ খবর নিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বিধি অনুযায়ী অপমৃত্যু মামলা হবে।