শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

৬৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সড়ক দূর্ঘটনায় ওপ্রুইচিং মারমা (১৮) নামে এক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চন্দ্রঘোনা- রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় আরো দুইজন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রাজস্থলী উপজেলা থেকে শিক্ষার্থী ওপ্রুইচিং মারমা সহ তিন জন মোটর সাইকেল করে আসছিল। মোটর সাইকেলটি চন্দ্রঘোনা- রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় পৌছলে আকস্মিকভাবে একটি চাঁদের গাড়ি মোটর সাইকেলের পিছন দিকে ধাক্কা দেয়। এসময় তারা সাইকেল থেকে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওপ্রুইচিং মারমাকে মৃত ঘোষণা করেন এবং আহত মওইচিংথুই মারমা ও চালক কাঞ্চন তঞ্চঙ্গ্যা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। নিহত শিক্ষার্থী বিলাইছড়ি উপজেলার পারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে এবং চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।