শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আবারো যুবক আটক

৬৫

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি থেকে ২ দিনের ব্যবধানে আবারো বিপুল পরিমান ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

শুক্রবার (১১ জুন) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু হেডম্যান পাড়া এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক জামাল মোল্লা (৩৭) পাবনা জেলার সুজানগর থানার সাতবাড়িয়া ইউপির নিশ্চিতপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার জামাল মোল্লা (৩৭) ছেলে বলে জানা গেছে ।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মির্জা জহির উদ্দিন, এসআই মফিজুদ্দিন আহাম্মদ, এএসআই মনির হোসেনসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু হেডম্যান পাড়া এলাকা থেকে ৩ হাজার ৫ পাচঁ শত ৫০ পিচ ইয়াবাসহ জামাল মোল্লা (৩৭) নামের এক যুবককে আটক করেছে বরে পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে ।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মুক্ত নাইক্ষ্যংছড়ি গড়তে তিনি বদ্ধপরিকর। তাই মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান আছে এবং থাকবে।