শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

রামগড়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

৮৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা ৭টার সময় রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, ফেনীর কুল এলাকার আবু তাহেরের ছেলে জুনায়েদ হোসেন (৪) ও আবু তৈয়বের মেয়ে মাহিয়া বিন্তে মিফতা (৫) । তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নিহতের পিতা আবু তৈয়ব জানান, দুই শিশু বিকালে খেলতে গিয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধার সময় পুকুরের পানিতে মৃত অবস্থায় তাদের ভাসমান মরদেহ দেখে উদ্ধার করে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন জানান, দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামগড় থানা ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ব্যাপারে থানা একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তি কার্যক্রম চলমান রয়েছে।