শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

মানিকছড়িতে কারিতাস’র উদ্যোগে কৃষিবীজ ও উপকরণ বিতরন

৯৩

॥ মো. ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে মানিকছড়ি উপজেলার ৭০ জন উপকারভোগী বাগান চাষীদের মাঝে কৃষিবীজ, চারা ও বিভিন্ন জৈব দ্রবণ প্রস্তুত উপকরণ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে অফিস সংলগ্ন মাঠে প্রকল্পের উপকারভোগীদের মাঝে বেল চারা ২০৭ টি, লেবু চারা ১৩৮ টি, পেয়ারা চারা ৬৯ টি বিতরন করা হয়। এছাড়াও ১০ জন জুমচাষী উপকারভোগীর মাঝে বিনি ধান , ভুট্টা, মিষ্টিকুমড়া, বরবটি, জুম বেগুন, জুম মরিচ, পেপে চারা, আপেলকুল চারাসহ দুজন জৈব কৃষি উপকারভোগীদের মাঝে কলমি শাকের বীজ, লালশাক বীজ, ডালের বেসন, চিটাগুর, সেক্সফেরোমন টোপ, পুইশাকের বীজ, বরবটি, হলুদ কার্ড, পেপে চারা ও মাটির হাড়ি বিতরন করা হয় এবং ১জন বাগান চাষী টেষ্ট প্লটের উপকারভোগীর মাঝে মাটির হাড়ি, আর সিসি রিং, চিটাগুড়, ডালের বেসন, পেপে চারা ও পলিথিন সিট প্রদান করা হয়৷

 

বিতরনকালে উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান, সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা, মাঠ সহায়ক জীবন্ত তালুকদার, রিন্টু চাকমা, আবাইশি মারমা ও পংমে মারমা উপস্থিত ছিলেন।