শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে ১কেজি ৮০০গ্রাম গাঁজাসহ টমটম চালক আটক

৪৩

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১কেজি ৮০০গ্রাম গাঁজাসহ শফিক আহামদ (২১) নামের এক টমটম চালককে আটক করা হয়েছ।

বুধবার (৯ জুন ) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাবুর পানের দোকানের সামনে দিয়ে পাচারের সময় এ গাঁজা ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন পুলিশ। আটক শফিক উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার রাজ্জাক আলীর ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি তদন্ত শরীফ ইমনে আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ গাঁজার চালান নিয়ে ঘুমধুম হয়ে চট্রগ্রাম দিকে যাওয়ার এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শফিক মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে পুলিশের কাছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ উপজেলাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।