শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে লিটক্রে সড়কে ফের ট্রাক উল্টে আহত ২

৫৫

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচি লিটক্রে নতুন সড়কে ফের ইট মালবাহী একটি টিএস ট্রাক সড়কে উল্টে ২জন আহত খবর পাওয়া গেছে। আহতরা হলেন, প্রাতা পাড়া বাসিন্দার ছাত্র ও গাড়ি শ্রমিক মাইকেল বম (১৫), একই পাড়া বাসিন্দা ও ছাত্র রোওয়ালথাংইয়ার বম (১৫), তারা দুইজনে বান্দরবানে পড়ালেখা করতেন। করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে বাড়িতে রয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে আহত ২জনকে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

মঙ্গলবার ( ৮ জুন) সকালে থানচি লিটক্রে সড়কে ১৮ কিলোমিটার প্রাতা পাড়া ও সিৎলাংপী পাড়া মাঝ খানে সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। একই টিএস দিনাজপুর খ- ৬০১২ ট্রাকটি গত ২৮ মে শুক্রবার ১৯ কিলোমিটার স্থানে সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে ৫জন আহত হয়েছে। আহতরা এখনও পর্যন্ত মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে ।

আহত মাইকেল বম এর বাবা রনি বম (৩৪), ও নিকটতম আত্বীয় পারকেল বম (৫২) জানান, পর্যটন কেন্দ্র তাজিংডং পাদদশে প্রাতা পাড়া ইট ভাতা মালিক কোম্পানি আরিফ ও তার ড্রাইভার নয়ন আমার ছেলেকে টাকার লোভ দেখিয়ে মঙ্গলবার ভোরে ইট লোডিং আনলোডিং কাজ করা কথা বলে থানচি লিটক্রে সড়কের ইট ভর্তি গাড়িতে নিয়ে যায়। প্রাতা পাড়া হতে ২৭-২৮ কিলোমিটার সড়কের কাজে ইট সরবরাহ করার জন্য ট্রাক গাড়িটি যাচ্ছিলেন।

ট্রাকটি ইট বা পাথর বোঝা প্রতিদিন থানচি লিটক্রে নতুন নির্মানাধীণ সড়কে ১৬ ইসিবি’র অলিখিত নিয়োগকৃত ঠিকাদার জন্য স্থানীয় ইট ও পাথর পরিবহনের নিয়োজিত ছিলেন।

থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক আবাসিক চিকিৎসক ডাঃ আবদুল্লাহ আল নোমান সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়রা আহত ২জনকে উদ্ধার করে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছি।

উল্লেখ্য, গত ডিসেম্বার হতে এই সড়কে পাঁচবার সড়ক দুর্ঘটনায় ৭জনে প্রাণ হারিয়েছে। এছাড়াও ২০-২৫জনে গুরুত্ব আহত হয়েছে।