শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাশ উদ্বোধন

৫৮

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি কমাতে শিক্ষার বিকল্প ব্যবস্থা হিসেবে এড়ড়মষব গববঃ এর মাধ্যমে ক্লাশ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ মে) সকাল সাড়ে ১২ টায় মহালছড়ি এপিবিএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে প্রধান শিক্ষক ইকবাল হোসেন এর সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রনব চাকমা, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি খীসা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে স্কুল দীর্ঘদিন বন্ধ রাখতে হয়েছে। এ পরিস্থিতিতে কোমলমতি শিশুরা যাতে বাড়িতেই তাদের পড়ালেখা অব্যাহত রাখতে পারে সেজন্য বিকল্প শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রত্যেক স্কুলে Google Meet  এর মাধ্যমে অনলাইন ক্লাশ চালু করার উদ্যেগ নেয়া হয়েছে।

তিনি আরো শিক্ষকদের প্রতি উদ্দেশ্য করে বলেন, কোন শিক্ষার্থী যাতে বাদ না পড়ে সে দিকে খেয়াল রাখা এবং বিশেষ করে প্রান্তিক শিক্ষার্থীদের যাদের ঘরে স্মার্ট ফোন নেই, ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য প্রতি ঘরে ঘরে ওয়ার্কশীট বিতরন করে মূল্যায়ন পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান।