শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

মাটিরাঙ্গায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান

৮৭

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

করোনা মহামারির কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এতে চরম বেকায়দায় পড়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

এসব শিক্ষকদের আর্থিক অনটনের কথা বিবেচনা করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্থাপিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ মে ) সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিক অনটনে দিনাতিপাত করছেন শিক্ষকগণ। জাতি গড়ার কারিগর এসব শিক্ষকদের দৈন্যদশার কথা বিবেচনা করে সাময়িক অসুবিধা দুর করার নিমিত্তে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় মাটিরাঙ্গা উপজেলার ১২ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি জন শিক্ষক কে ৫ হাজার টাকা করে সর্বমোট ৪৮ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

একই সময়ে অত্র উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১২ টি ক্লাব কে বিভিন্ন খেলাধূলার সরঞ্জাম প্রদান করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বলেন,করোনাকালীন অত্র জেলার বিভিন্ন উপজেলায় অসহায় কর্মহীন ও ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে অত্র উপজেলায় বেসরকারি শিক্ষকদের সহায়তা প্রদান করা হলো। এ অনুদান শিক্ষকদের সাময়িক অসুবিধা দুর করবে বলে আশা করেন তিনি।

এ সময় মাটিরঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।