শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা

৭১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

পার্বত্য রাঙামাটি বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২১ শুভ উদ্ভোদন করা হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণ করেন বরকল ইউনিয়ন ও সুবলং ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদের ক্রীড়াঙ্গনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খেলা উদযাপন কমিটির সদস্য প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। বিশেষ অতিথি ছিলেন সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,আইমাছড়া ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা।

 

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। অন্যান্য খেলার চেয়ে ফুটবল খেলা অন্যতম।খেলাধুলার মাধ্যমে একটি জাতির মঙ্গল ভয়ে আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও খেলা উদযাপন কমিটির সদস্য সচিব দীপেন দেওয়ান,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুশান্ত বিকাশ চাকমা ও মতিলাল চাকমা,উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী টিটু ত্রিপুরা ও জ্ঞান্ত কুুুুুুমার চাকমা সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে,উপজেলা পর্যায়ে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদনী খেলায় রাজেশ কর্মকারের পরিচালনায় সুবলং ইউনিয়নকে ৫-৩ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন বরকল ইউনিয়ন।