শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আগামী কাল ২৭ মে থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে

বরকলে জাতীয় গোল্ডকাপ ফুুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭

১০৩

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গমাটির বরকল উপজেলায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা(অনুর্ধ্ব- ১৭)-২০২১ উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

আগামী কাল বৃহস্পতিবার ২৭শে মে থেকে ৩০ শে মে পর্যন্ত চারদিন ব্যাপী বরকল উপজেলা ক্রীড়াঙ্গনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জুয়েল রানা। উক্ত আয়োজিত খেলায় অংশগ্রহণ করবেন উপজেলা ৫ ইউনিয়নের মধ্যে সুবলং, বরকল, আইমাছড়া ও বড় হরিণা ইউনিয়ন সহ মোট চার ইউনিয়ন।

এসময় পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জসিম উদ্দিন,উপজেলা ক্রীড়া সম্পাদক ও ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব দীপেন দেওয়ান,খেলাধুলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তরুণ বিকাশ চাকমা প্রমূখ।