শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

রাঙ্গামাটিতে ৪৫ সংস্কৃতিকর্মীকে এককালীন আর্থিক সহায়তা

৫২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

কোভিড-১৯ সংক্রমণ রোধে চলমান সরকারি বিধি নিষেধের কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়ে সংস্কৃতিকর্মীরা। ফলে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় ৪৫ জন সংস্কৃতিকর্মীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সোমবার (২৪মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলনের কক্ষে ৫ হাজার টাকা করে প্রতিজনকে একটি করে চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এসময় তিনি জানান, সংস্কৃতিকর্মীরা কেউ একা নয়। তাদের দুঃসময়ের কথা চিন্তা করে সরকার এ আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি আরো জানান, রাঙ্গামাটির ১০ টি উপজেলায় মোট ৯০ জন সংস্কৃতিকর্মীকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। এরমধ্যে সদরে ৪৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংস্কৃতিকর্মীরা জানান, করোনা সংক্রমণ রোধে সরকারিভাবে ঘোষিত লকডাউন চলায় তাদের কর্ম বন্ধ হয়ে যায়। ফলে বেকার হয়ে পড়ে সংস্কৃতি কর্মীরা। এরমধ্যে প্রধানমন্ত্রী এ উপহার পেয়ে তারা নিজের খুবই উপকৃত মনে করছেন এবং প্রধানমন্ত্রীেেক ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন।