শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

উদ্ধারের চেষ্টা চালাচ্ছে যৌথবাহিনী

মানিকছড়িতে প্রবাসীর ছেলেকে অপহরণ,মুক্তিপণ দাবী ৫লাখ

৫০২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার লাল টিলা এলাকার মোঃ সাগর হোসেন (২৩) নামের এক ক্ষুদ্র খামারীকে সন্ত্রাসীরা ধার্য্যকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তার পিতার নাম নুর মোহাম্মদ। তিনি বর্তমান কুয়েত প্রবাসী।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউপি’র লাল টিলায় কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ’র ছেলে মোঃ সাগর হোসেন (২৩) ঐ এলাকায় হাঁস-মুরগী ও গরু-ছাগলের খামার করার পরিকল্পনায় প্রাথমিক কার্যক্রম শুরু করন। সম্প্রতি কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ’র মোবাইলে এবং তার ছেলের (মোঃ সাগর হোসেন) কাছে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) পরিচয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করা হয়। অন্যথায় তার ছেলেকে (মোঃ সাগর হোসেন) তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়েছিল তখন।
যার ফলে ২৪ মে আনুমানিক রাত ৩টার দিকে নিজ বাড়ী থেকে সশস্ত্র সন্ত্রাসীরা দল বেঁধে এসে মোহাম্মদ সাগর হোসেন (২৩)কে তুলে নিয়ে যায় এবং ভোর সাড়ে ৫টার দিকে তার বাবার মোবাইলে অপহরনকারীদের নাম্বার থেকে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে অপহরনকারীর নাম্বারটি বন্ধ করে দেন।
খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ও বাটনাতলী ক্যাম্পের সেনাবাহিনী যৌথ অভিযানে গেলেও বিকাল ৪টা পর্যন্ত অপহৃত ব্যক্তির (মোঃ সাগর হোসেন) কোন সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, ৪-৫ বছর পূর্বে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম নামক স্থান থেকে একটি খামার বাড়ি করার উদ্দেশ্যে মানিকছড়ি উপজেলার লাল টিলা এলাকায় হাঁস-মুরগী ও গরু-ছাগলের খামার করার পরিকল্পনায় প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন।
এদিকে ঐ এলাকায় ইউপিডিএফ’র (প্রসিত গ্রুপের) দায়িত্বে থাকা সংগঠক ক্যালাচিং মারমা অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপিডিএফ মূল দলের কোন সদস্য তাকে অপহরণ করেনি। বিষয়টি তদন্ত করার দাবীও করেন তিনি।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ক্ষুদ্র খামারী মোহাম্মদ সাগর হোসেন অপহরণের খবরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় তল্লাশি জোরদারসহ অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত অপহৃত ব্যক্তি উদ্ধার ও অপহরনকারীদের আটক করতে সক্ষম হব।