শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক ২

৫০

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৭শ ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভিরকাটা টেকপাড়ার আব্দুল হক প্রকাশ বাবুল (৫২), নাইক্ষ্যংছড়ি সদরের জারুলিয়াছড়ির গ্রামের মৃত আবুল কালাম (৩৮)।

সোমবার (২৪ মে) বিকালে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক নির্দেশে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মুহাম্মদ গোলাম মোস্তফা, সঙ্গীয় এসআই মুহাম্মদ নূর ইসলাম, এএসআই ইসমাইল হোসেন, এএসআই খাদেমুল ইসলাম ও আরমান হোসেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) মাদক মুক্ত অভিযানসহ অপরাধীদের বিরুদ্ধে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।