শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

অসামাজিক ব্যবসা দায়ের বান্দরবানে নারীসহ আটক ৯

১৫৩

॥ আকাশ মার্মা মংসিং বান্দরবান ॥

বান্দরবান বাজারের কামাল আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থেকে ব্যাবসা পরিচালনা করার দায়ে হোটেলের মালিক মোঃ কামাল, ৪ নারীসহ ৯জনকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

রবিবার(২৩ মে) সন্ধ্যায় পুলিশ পাহাড়ের সময়কে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর এর ৪নং ওয়ার্ড এর বাজারের ১নং গলির কামাল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে হোটেলের মালিক মোঃকামাল, ৪ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ আরো জানায়, আবাসিক হোটেলে অবৈধভাবে নারীদের ব্যবহার করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল কামাল হোটেল আর এই অভিযোগে অভিযানে ৪জন নারী ও ৪জন পুরুষ এবং হোটেলের মালিক কামালকে হাতেনাতে আটক করা হয়।

এদিকে হোটেলের মালিক কামালকে পুলিশ হাতেনাতে আটক করায় এলাকার জনসাধারণ সন্তোষ প্রকাশ করে জানান,নামেই শুধু হোটেল হলে ও দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে কামাল বোর্ডিং এর কর্তৃপক্ষ। কয়েকবার জেল জরিমানা হলে ও একই অপরাধ বার বার করে এলাকার যুব সমাজ নষ্ট করছে এই হোটেলের মালিক কামাল ও তার ছত্রছায়ায় থাকা সংঙ্গীরা।

এদিকে বান্দরবান সদর থানার পুলিশ উপ-পরিদর্শক মিঠুন সিংহ ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান,আসামীদের আটকের পর মামলা দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।