শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবার পেল- ২৫ হাজার চেক

১১৫

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে দুর্গম এলাকায় বোডিং পাড়ার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ মে) সকালে থানচি উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে বোডিং পাড়ার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেয়া হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংপ্রু ম্রো, সিনিয়র সহ-সভাপতি উবামং মারমা, সহ-সভাপতি মালিরাং ত্রিপুরা প্রমুখ।

উল্লেখ্য গত ১৪ই এপ্রিল থানচি উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বোডিং পাড়ায় দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি ঘর পুড়ে যায় । এর আগে সেখানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হতে ক্ষতিগ্রস্ত পরিবারের ৫০ কেজি চাল, নগদ ৩ হাজার টাকা, একটি করে কম্বল এবং বান্দরবান জেলা প্রশাসক হতে ৩০ কেজি চাল, নগদ ৬ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেয়া হয়। এছাড়াও বিজিবি, স্থানীয় সামাজিক সংগঠন ও থানচি বাজারের ব্যবসায়ী সংগঠন ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসে।