শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

মানিকছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক আটক

১৭৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরি গ্রামে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে পুলিশ ধর্ষককে আটক করেছে। ধর্ষিতার বড়ু ভাই স্থানীয় থানায় মামলা করার পর বৃহস্পতিবার রাতে ধর্ষককে আটক করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকছড়ি উপজেলার তিনটহরি গ্রামের স্কুল পড়ুয়া ছাত্রীকে (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই এলাকার মোঃ রাসেল হোসেন (২২)। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ ছাত্রীর সাথে একাধিকবার শারিরিক সম্পর্কে লিপ্ত হয়। গত বুধবার গভীর রাতে ওই ছাত্রীকে ফুসলিয়ে ঘরের বাহিরে নিয়ে আবারও ধর্ষক করেন রাসেল হোসেন। এসময় পাশের এক ব্যক্তি বিষটি দেখলে রাসেল পালিয়ে যায়। প্রতিবেশিরা জিজ্ঞাসাবাদ করলে পরে ঐ ছেলের (রাসেল) এর সাথে তার দীর্ঘদিনের প্রেম ও শারীরিক সম্পর্কের বিষয়টি জানায়। পরে সামাজিকভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন জনপ্রতিনিধিরাও। অভিযুক্ত যুবক মোঃ রাসেল হোসেন ওই ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও ধর্ষণের কথা অস্বীকার করে। পুলিশের নজরে আনেন তিনটহরী ইউপি সসদস্য ঝুলন ভট্টাচায্য। পরে বৃহম্পতিবার রাতেই মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার বড় ভাই মোঃ মিজান উদ্দীন (২৮)। পরে রাতেই পুলিশ ধর্ষককে আটক করে

মানিকছড়ি থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করে। অভিযুক্ত আসামী রাসেল হোসেন (২২)কে পুলিশ আটক করেছে। আজ শুক্রবার সকালে আসামীকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।