শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

৮৭

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ৯ শত ৮০ পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলো নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী গ্রামের মোঃ ইউনুছ (২৩), পিতা গোলাল আহাম্মদ ও কচ্ছপিয়া ইউনিয়নের ফরিদ আহাম্মদের ছেলে আলমগীর হোসেন (২০)। বুধবার (১৯মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

থানা সুত্র জানান, উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়ার কালা অং মার্মার বাড়ির পিছনে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ তাদের আটক করতে সক্ষম হন। পুলিশ জানান এসময় তাদের সাথে থাকা আরো দুজন পালিয়ে যায়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ২লাখ ৯৪ হাজার টাকা। এলাকার সচেতন মহল পুলিশের ধারাবাহিক এ অভিযানকে ধন্যবাদ জানান। আটক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, আটক ইয়াবা ট্যাবলেট গুলো সীমান্তের চোরাই পথ দিয়ে উপজেলায় নিয়ে আসা হয়। পরে গোপন সংবাদ পেয়ে রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।