শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

৬৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই লেকে তিনমাস মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে সড়কপথে মাছ পাচারের অভিযোগে কাপ্তাইয়ে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবারের ( ২০ মে) সকালে কাপ্তাই ওয়াগ্গা টি এস্টেট সংলগ্ন কাপ্তাই সড়কে চাঁদের গাড়ী করে পাচারের সময় ২০ কেজি শিং মাছ সহ এক মৎস্য ব্যবসায়ীকে নৌ পুলিশ এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তারা আটক করে।

পরে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ৫ ধারায় উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং মামলা দায়ের করেন।

এসময় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্হাপক মাসুদ আলম উপস্থিত ছিলেন।