শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় কীটনাশকযুক্ত মশারী বিতরণ

৬৪

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় ৩ হাজার ৮৮ পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে বরকল উপজেলা ব্র্যাক।

বুধবার (১৯ মে) সকালে বরকল, আইমাছড়া, ভূষণছড়া ও বড় হরিণা এই ৫ ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়।

উপজেলা ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক তপন চাকমার নেতৃত্বে বিতরণ সভায় উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার রিকু কান্তি খীসা,ফিল্ড অর্গানাইজার মহতী চাকমা, প্রোগ্রাম অর্গানাইজার সুজাতা চাকমা ও বিনয় চাকমা প্রমূখ।

উপজেলা শাখা ব্যবস্থাপক তপন চাকমা জানান-বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ম্যালেরিয়া নির্মূল কর্মূচির আওতা ৩ হাজার ৮৮ পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করতে সক্ষম হয়েছে আমাদের ব্র্যাক অফিস।তিন বছর অন্তর অন্তর এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

তিনি আরো জানান- স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রতিটি গ্রামে ম্যালেরিয়া প্রতিরোধে খানা জরিপ করা হয়। আর ওই এলাকার চাহিদা অনুযায়ী কীটনাশকযুক্ত মশারী বিতরণ ব্যবস্থা করা হয়।

এছাড়া তিনি ভূষণছড়া, আইমাছড়া ও বড় হরিণা এ তিন ইউনিয়নকে ম্যালেরিয়া যোন হিসেবে উল্লেখ করেন।