শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই ৭০ টি পরিবার

৯৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়ায় রাতের আধারে আগুনে ৭০টি বসতঘর পুড়ে গেছে। দিবাগত সোমবার (১৭ মে) রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তালুকদার পাড়ার বাসিন্দা থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির চুলার থেকে আগুনের সূত্র পাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

আগুনে ক্ষতিগ্রস্ত উচিংনং মারমা, ক্যশেথোয়াই মারমা, উম্রাচিং মারমা, ওয়াংম্রাচিং, মাসাংপ্রু মারমা অংশৈথুই মারমা বলেন, গভীর রাতে পাড়াবাসীদের চিৎকারের শব্দ শুনে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আগুন চার দিকে ছড়িয়ে পড়ছে। চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। এত আগুন নিবানো সম্ভব নয় ।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন তালুকদার পাড়া অগ্নিকাণ্ডের খবর শুনে আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগ্নি নির্বাপন কাজ করছি। আগুনের ৭০টি বসতঘর পুড়িয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্তের পরে বলা যাবে।

ঘটনাস্থলে পরিদর্শনের এসে উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন,আগুনে বেশিরভাগ ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা দেওয়া হবে।