শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

‘গণমাধ্যমের কণ্ঠরোধ করে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়,

৭০

॥ নিজস্ব প্রতিবেদক॥

গণমাধ্যমের স্বাধীনতা অন্য অন্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। গণমাধ্যমের কণ্ঠরোধ করে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। উন্নয়নশীল দেশ গড়তে হলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

মঙ্গলবার (১৮ মে) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাঙামাটি জেলা প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হয়রানি, গ্রেফতার ও হেনস্তা করার প্রতিবাদে এবং দোষী কর্মবর্তা-কর্মচারীদের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

এসময় মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সাংবাদিক নন্দন দেবনাথ,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সোলায়মান, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম যেভাবে সচিবালয়ের মতো স্থানে ৬ ঘন্টা যাবৎ হেনস্তার শিকার হয়েছেন তা লজ্জাজনক। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু তা বুঝার জন্য এই ঘটনাই যথেষ্ট। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খুবই নাজুক এবং স্বাধীনভাবে কাজ করতে গেলে হেনস্থার শিকার হচ্ছেন। বক্তারা আরো বলেন, শুধু স্বাস্থ্য বিভাগ নয় বাংলাদেশের প্রতিটি বিভাগেরই এই অবস্থা। একটি সচিবালয়ে কিভাবে একজন নারী সিনিয়র সাংবাদিককে ৬ ঘন্টা যাবৎ নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয়গুলিতে টর্চার সেল, এমপির বাসায় টর্চার সেল, ডিসি অফিসেও টর্চার সেল দেখা যায়, পুরো বাংলাদেশই এখন একটি টর্চার সেলে পরিণত হয়েছে।

বক্তারা বলেন, আমলারা কিভাবে দেশে বিদেশে প্লাট, বাড়ি গাড়ি করছে তাদের আয়ের উৎস কি তার জবাবদিহিতা করা লাগবে। আমলাদেরকেও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।