শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ মানবাধিকার কমিশন

৯১

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে দুর্গম বোডিং পাড়া এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ১৫টি পরিবারের পাশে থেকে উপজেলা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫মে) সকালে থানচি উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে নিজস্ব অর্থায়নে দুর্গম বোডিং পাড়া ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী ত্রাণ তুলে দেয়া হয়।

এ সময় থানচি উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মংবোওয়াংচিং (অনুপম) মারমা, সাধারণ সম্পাদক কবি উমংসিং মারমা, কোষাধ্যক্ষ রেমবো ত্রিপুরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিংথোয়াই অং মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক রেংহাই ম্রোঃসহ বোডিং পাড়া কারবারী রাইলিং ম্রোঃ ও অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ  উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী প্রদানে সময়ে বক্তারা বলেন, মানবতা হলো সকল ধর্মের শ্রেষ্ট ধর্ম। থানচি উপজেলায় সদরসহ দুর্গম বিভিন্ন এলাকার বাল্যবিবাহ প্রতিরোধসহ মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন ঘটনার প্রতিরোধের পাশাপাশি আমরা গরীব, হত দরিদ্র, অসহায় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে নিজস্ব অর্থায়নে সাধ্যনুসারে সহযোগীতার দিয়ে মানবতা কল্যাণে কাজ করছি।