শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামাতে এক ম্রো তরুণী ধর্ষণের অভিযোগ

৫৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে বিয়ের কথা বলে এক ম্রো তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই মাসের অন্তঃসত্ত্বা ওই ম্রো তরুণী বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার একটি খামারে ওই তরুণীর বসবাস। খামারের পাশে গাজীপুরের বাসিন্দা মাহবুবুর রহমানের মাছের খামার ও তামাকের ক্ষেত আছে। বিয়ের কথা বলে ওই তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন মাহবুবুর। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা করে দেওয়া হয়েছে। তরুণীর মা-বাবা নাইক্ষ্যংছড়িতে মেয়েকে বিয়েও দিয়েছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, তরুণীকে বিয়ের কথা বলে পাঁচ বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ করেছেন মাহবুবুর রহমান। গত মঙ্গলবার তরুণীকে গর্ভপাত করার জন্য চাপ দিতে থাকেন তিনি। তরুণী রাজি না হওয়ায় তাঁকে মারধর করেন এবং জোর করে ওষুধ খাইয়ে খামার থেকে দ্রুত চলে যান মাহবুবুর। এতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে আসামি করে গতকাল বুধবার লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তরুণীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চিকিৎসকদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের কথা বলে মাহবুবুর রহমানের ধর্ষণের কারণে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। অভিযুক্ত মাহবুবুরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।