শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রোয়াংছড়িতে ধর্ষণে চেষ্টার অভিযোগে আটক

৪৯

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে এক বাগ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ ওসমান (৩৪) কে আটক করেছে রোয়াংছড়ি থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩মে) বিকালে হানসামা পাড়া এলাকার এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বান্দরবান সদর উপজেলা বালাঘাটা এলাকার বাসিন্দা মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ ওসমান। তিনি বাঘমারা সড়কে বেকারি হিসেবে মালামাল নিয়ে মাহেন্দ্র গাড়ি চালাতেন। আজ গাড়ি চালাতে গিয়ে বাঘমারা সড়কে এক বাগ প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে মাহেন্দ্রা গাড়িতে তুলে নিয়ে যায় ড্রাইভার ওসমান। পরে হানসামা পাড়া এলাকার নির্জন স্থানের পৌঁছলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে চেষ্টা কালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে মোঃ ওসভানকে ধরে রোয়াংছড়ি থানা সোপর্দ করেন। ভিকটিমের মা বলেন আমার মেয়ে একজন বাগ প্রতিবন্ধী কিশোরী। বাঘমারা হেডম্যান পাড়া এলাকায় ছাগল চড়াতে গিয়ে ছিল। একা পেয়ে মাহেন্দ্র ড্রাইভার ওসমান গাড়িতে তুলে নিয়ে যায়। ওই সময় খবর শুনে পাড়াবাসিরা গিয়ে হানসামা পাড়া এলাকার জঙ্গল থেকে ২জনকে উদ্ধার করছে।

রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদ কবীর ঘটনা নিশ্চিত করে বলেন হানসামা পাড়া এলাকার ধর্ষণের চেষ্টার ঘটনা খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।