শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে কৃষককে অপহরন করলো দুবৃত্তরা

৮২

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়া নামক এলাকা হতে এক কৃষক অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১মে) রাত আনুমানিক ২টার সময় পুচিংমং মারমা (৫৫) নামক এক কৃষককে অস্ত্রমুখে অপহরণ করে গভীর অরণ্যে পাহাড়ের দিকে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়ন হতে একজন কৃষককে সন্ত্রাসীরা অপহরণ করেছে। তার পরিবার এখনো থানায় অভিযোগ করেনি।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উনি কালকে নিজস্ব বাগানে কাজ করতে ঘর থেকে বাহির হয়েছিল। রাতে ঘরে ফিরেনি। তিনি আরোও বলেন পুলিশ ঘটনাস্থলে এখনো রয়েছে আসলে অপহরণ করা হয়েছে কিনা এখনো বলতে পারছিনা।