শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

রুমাতে সেনাবাহিনীর অভিযানে সামরিক সরঞ্জাম উদ্ধার

৬৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ২টি রাশিয়ান এসএমজি, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড এসএমজি গুলি, ১০০গ্রাম আফিমসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) দিবাগত রাতে রুমা উপজেলার উত্তরে নিনঝিরি এলাকার একটি পাহাড়ি জুম ঘর থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে আরোও জানা যায়, নিনঝিরি পাহাড়ের জুম ঘরে সন্ত্রাস সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন মঙ্গলবার দিবাগত ভোর তিনটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি করা শুরু করলে সেনাবাহিনীরাও পাল্টা জবাব দেয়। এতে সন্ত্রাসীরা তাদের আস্তানা ছেড়ে চলে গেলে সেনাবাহিনী ঘটনাস্থলে থেকে তল্লাশি চালিয়ে দুইটি রাশিয়ার তৈরি এসএমজি, তিনটি ম্যাগাজিন,১০০গ্রাম আফিম, ১২ রাউন্ড এসএমজি গুলি, সামরিক পোশাক সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।

এ বিষয়ে জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জোবায়র শফিক জানান, রুমায় নিনঝিরি এলাকায় একটি জুম ঘরে অবস্থান করে সেই তথ্য ভিত্তিতে আমরা সেইখানে গোপন ভাবে অভিযান চালানো হয়। পরে সন্ত্রাসীরা সেনাবাহিনী দিকে লক্ষ্যে করে গুলি ছুড়তে থাকে। এমন সময় সেনা সদস্যারা আত্নরক্ষার্থে পাল্টাপাল্টিভাবে গুলি ছুড়তে থাকেন। পরে তারা সরঞ্জাম গুলোকে ফেলে রেখে পালিয়ে যায়। অভিযান সময় জুমঘর থেকে বিভিন্ন গুলি,অস্ত্র,আফিন উদ্ধার করা হয়েছে।