শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রান বিতরন

৬১

॥ সোহেল রানা,দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ আনসার ও ভিডিপি অফিস কার্যালয়ের সমানে উপজেলায় ৫ টি ইউনিয়নের ৫০টি পরিবারের সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক। দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক বলেন, সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ ভয়ংকর সংকট তৈরি করেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্রুততার সাথে কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় দূর্যোগের শুরু থেকেই বিভিন্ন কর্যক্রম গ্রহন করেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি এর নির্দেশনায় বাহিনীর প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য- সদস্যাদের মাঝে দ্বিতীয়বারের মতো বাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ত্রান সামগ্রী‘র মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, আলু, পিয়াজ বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছাঃ নিলুফা ইয়াসমিন, মোঃ আফজাল হোসেন, মিহির মোঃ মিজানুর রহমান বাচ্চু প্রমূখ।