শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় মানবিক সহায়তা প্রদান

৯৩

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রথম থেকেই অব্যাহত রয়েছে।

শনিবার (০৮মে) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় লংগদু এলাকার পাহাড়ী,বাঙ্গালী শতাধিক পরিবারের মধ্যে নিত্য দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা ও লবনসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক প্রদান করা হয়।

এছাড়াও সেনা সদস্যরা করল্যাছড়ি ও শিলাছড়ি এলাকার দূর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনসাধারণের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক পেয়ে এলাকার সাধারণ মানুষজন অত্যন্ত খুশি।

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় লংগদু জোন কমান্ডার লে.কর্নেল জনাব মিরাজ হায়দার চৌধুরী।