শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

থানচিতে সাংঙ্গু নদীতে পড়ে এক শিশু মৃত্যু

২২২

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে সাংঙ্গু নদীতে গভীর পানিতে পড়ে ডুবে এক শিশু মারা গেছে। তিনি বলিপাড়া ইউনিয়নের দীনতে পাড়া বাসিন্দা মেনয়া ম্রো (২৯) এর মেয়ে সারি ম্রো (৮)। শুক্রবার (৭মে) বিকালে কানজৈ পাড়া এলাকা সাংঙ্গু নদীর অক্ থাইক্ষ্যং নামক নদীস্থলে এ ঘটনা ঘটে।

মৃত্যু শিশু দাদীমা ক্রাকটই ম্রো (৬০) জানান, আজ দুপুরে সাংঙ্গু নদীতে আমার সাথে সারি ম্রো (০৮) ও মাথি ম্রো (৭) শামুক খুজঁতে যায়। শামুক খুজঁতে খুজঁতে অক্ থাইক্ষ্যং নামক নদীস্থলে গেলে পানি সাথে খেলতে খেলতে নদীর গভীরে পড়ে পানিতে ডুবে যায় সারি ম্রো (৮)। শিশু নিখোজঁ খবরটি এলাকাবাসী ও গ্রামবাসীকে জানিয়ে দেয়া হয়। গ্রামবাসী আসলে সাথে সাথে থানচি থানাকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, আমরা সাংঙ্গু নদীতে এক শিশু গভীরে পানিতে পড়ে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে নদীর পানি গভীরে ডুব দিয়ে খুজঁতে খুজঁতে এক পর্যায়ে পানি গভীরে থেকে শিশু লাশটি উদ্ধার করি।

থানচি থানা অফিসার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংঙ্গু নদীতে পড়ে এক শিশু মৃত্যু খবর পেয়েছি। তবে তা ময়নাতদন্তের প্রয়োজন নেই, এটি একটি অপমৃত্যু।