শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রোয়াংছড়িতে ৭২০ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

৬৭

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে বান্দরবানে রোয়াংছড়িতে ৭২০ দু:স্থ ও কর্মহীন পরিবারে মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করেছেন রোয়াংছড়ি কলেজ মাঠ প্রাঙ্গণে ও রোয়াংছড়ি হাইস্কুলে মাঠে। প্রধানমন্ত্রী উপহার ত্রাণ সামগ্রী ১০ কেজি চাল, ১লিটার তেল ও ১ কেজি ডাল তুলে দিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

সোমবার (৩ মে) ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ শফিউল আলম, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, মন্ত্রী প্রতিনিধি নেইতং বুইতিং, সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংহাইনু মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুচমং মারমা, সকল সংলিষ্ট ওয়ার্ড মেম্বারগণ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ কর্মসূচীর আওতায় করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এসব ত্রাণ সামগ্রী প্রদানের উদ্যোগ নেয়। আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী প্রদান করেন। আলেক্ষ্যং ইউনিয়ন রোয়াংছড়ি সদর ইউনিয়ন, নোয়াপতং ইউনিয়ন সহ প্রত্যেক ওয়ার্ড থেকে ৪০টি অসহায় দু:স্থ পরিবার ওয়ার্ড মেম্বার কর্তৃক বাছাইকৃত সর্ব মোট ৭২০টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।